1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সরকারি কে এম এইচ কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিলেন ছাত্রদল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সরকারি কে এম এইচ কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিলেন ছাত্রদল

বিশেষ প্রতিনিধি মোঃ ফজলুল কবির গামা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি
মোঃ ফজলুল কবির গামা

কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের নবাগত ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটচাঁদপুর উপজেলা, পৌর ও সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ শাখার নেতৃবৃন্দ।

(১৫ সেপ্টেম্বর) সোমবার সকালে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ ক্যাম্পাসে ফুল,কলম ও শিক্ষা উপকরণ তুলে দেন শিক্ষার্থীদের হাতে ছাত্র দলের নেতৃবৃন্দ।

সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে আগামীর সম্প্রদায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ছাত্রদের আহ্বায়ক নাছির উদ্দীন লিওন, সদস্য সচিব হুমায়ুন কবির হিরা,পৌর ছাত্র দলের আহ্বায়ক সানজিদ আহমেদ নিশু, সদস্য সচিব ফজলে রাব্বি, কলেজ ছাত্র দলের ইমন,সাগর আহমেদ, নিপুণ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ