1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাচার ডিগ্রী কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাচার ডিগ্রী কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

আবু ইউসুফ উদয় কচুয়া প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী সাচার ডিগ্রী কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০২৫ ও ২৬ সেশনের জন্য সাচার ডিগ্রী কলেজে নতুন ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৫ সেপ্টেম্বর সকাল দশটায় সাচার ডিগ্রী কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার মানোন্নয়নের ব্যাপারে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি সবাইকে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার মানসিকতা তৈরি করে পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার তাগিদ দেন এবং আগামীর বাংলাদেশ গঠনে মেধাবী ও পরিশ্রমী হয়ে কাজ করা আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।এ সময় আরো বক্তব্য রাখেন সাচার ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য মাস্টার জসিমউদদীন,আলাউদ্দিন আখন্দ।
সাচার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহাসিন কবিরের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ নওশের আলমের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন পালাখাল রুস্তম আলী কলেজের সভাপতি মামুনুর রশিদ মোল্লা, বিদ্যুৎসাহী সদস্য ইউসুফ মিয়াজী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কচুয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১নং ইউনিয়ন এর সভাপতি সফিকুল ইসলাম সবু, ১নং সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু,ছাত্র দলের কচুয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ খোরশেদ আলম মেম্বার সহ আরও অনেকেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ