1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে আরাফ হোসেন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামের ফকির বাড়ির বাচ্চু মিয়ার ছেলে আরাফ হোসেন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে হঠাৎ করে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২ টায় এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ভাটরা ইউপি পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বুলবুল জানান,দক্ষিণ ভাটরার ফকির বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মোঃ আরাফ হোসেন মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে বলে সংবাদ পেয়েছি। হঠাৎ মৃত্যুবরণ করার কারণে এলাকায় শোকের ছায়া বইছে।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-১৬-০৯-২৫ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ