1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীর রেমিট্যান্স যোদ্ধা রাজিব শিকদারের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীর রেমিট্যান্স যোদ্ধা রাজিব শিকদারের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুণবহা গ্রামের রাজিব শিকদার (৩২) উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব শিকদার জীবিকার সন্ধানে প্রায় তিন মাস আগে উত্তর মেসিডোনিয়ায় যান। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায় সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ বাড়িতে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নিহতের বাবা মো. আতিয়ার শিকদার সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, “আমার সন্তানের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে সরকার।” নিহতের মা মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শেষবারের মতো আমি আমার ছেলের মুখ দেখতে চাই এবং তার দাফন দেশে সম্পন্ন করতে চাই।”

এলাকাবাসীর পক্ষে জেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হুসাইন বলেন, “ভাগ্য পরিবর্তনের আশায় রাজিব বিদেশে যায়। মাত্র তিন মাস কাজ করার পরই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, তাই সরকারের উচিত তার মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা।”

বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, “প্রতিটি মৃত্যু বেদনাদায়ক। কিন্তু তা যদি মাতৃভূমি থেকে দূরে ঘটে তবে কষ্ট আরও হৃদয় বিদারক। রাজিব পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। আমি সরকারসহ আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানাই, দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হোক।”
সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ