1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পলাশবাড়ীতে শ্রমিকদল নেতার সংবাদ স‌ম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে শ্রমিকদল নেতার সংবাদ স‌ম্মেলন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

পারিবারিক দ্বন্দ্ব-কলহের জেরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব দুলাল সরকারের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ উত্থাপনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শফিকুল ইসলাম পিয়ারার বিরুদ্ধে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভূক্তভোগী দুলাল সরকার।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি আমাদের পারিবারিক দ্বন্দ্ব-কলহের জেরে প্রতিপক্ষ আমার নিকট আত্মীয় উপজেলা সদরের জামালপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শফিকুল ইসলাম পিয়ারা আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর লিখিত অভিযোগ গাইবান্ধা জেলা শ্রমিকদল বরাবরে জমা দিয়েছেন। যা সম্পূর্ণ ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত।

তিনি বলেন, গত শুক্রবার আমার পারিবারিক একটি বিতর্কের বিষয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে আমার নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ মিডিয়ায় তুলে ধরা হয়। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এবং আমি কখনোই এমন কিছু করিনি। তাই সকলের কাছে অনুরোধ রইল মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন, যাতে আমার সততা ও নৈতিকতা সকলের সামনে স্পষ্ট হয়।

তিনি আরো বলেন, প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলে দীর্ঘ ফ্যাসিবাদীর সময় হতে দায়িত্ব পালন করে আসছি। সকল বন্ধুগন ও মিডিয়ার লোকদের বলছি পারিবারিক ইস্যু দলীয় ক্যারিয়ারে কেউ সংযুক্ত করবেন না। আশাকরি দলীয় সুষ্ঠু তদন্তে আমার বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত্রের বিষয়টি স্পষ্ট হবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সহসভাপতি শাহজালাল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সরোয়ার হোসেন হযরত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু ও সদস্য সচিব রাজু আহম্মেদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ