1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মানিকগঞ্জে কমিউনিটি ক্লিনিক সেবায় নতুন দিগন্ত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জে কমিউনিটি ক্লিনিক সেবায় নতুন দিগন্ত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি,

তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে মানিকগঞ্জে আয়োজিত এক সেমিনারে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তারুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব ড. মোনোয়ার হোসেন মোল্লা।

সেমিনারে সিএইচসিপি, সাংবাদিক, জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাচ্ছে। সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করা হয়, এক সিএইচসিপি এককভাবে ১০০টি নর্মাল ডেলিভারির রেকর্ড গড়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বক্তারা ভবিষ্যতেও জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ