1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে সরকারি জায়গার গাছ বিনা টেন্ডারে কর্তন, স্থানীয়দের হুমকির অভিযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে সরকারি জায়গার গাছ বিনা টেন্ডারে কর্তন, স্থানীয়দের হুমকির অভিযোগ

মোঃ ইব্রাহিম মিয়া, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

 

মোঃ ইব্রাহিম মিয়া, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নের নটকুমারী গ্রামে সরকারি/বনের জায়গায় রোপণকৃত ফলজ ও বনজ গাছ বিনা টেন্ডারে কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক শাহাজামাল হোসেনের নির্দেশে স্থানীয় কয়েকজন ব্যক্তি ডা. তোফাজ্জল (পিতা মৃত মোশাহাক), মোঃ মানিক উদ্দিন (পিতা মোঃ ইয়াছিন আলী), মোঃ মামুন (পিতা মোল্লা তোজাম্মেল হক), মোঃ আব্দুল মালেক (পিতা মৃত সোহরাব), মোঃ শামিম (পিতা মোঃ রবিউল ইসলাম), মোঃ লিটন (পিতা মোঃ আব্দুল আলিম) সহ আরও অনেকে সরকারি জায়গার প্রায় ১৯টি আমগাছ (চারা ও পূর্ণবয়স্ক), ৩টি ইউক্যালিপ্টাস, ১টি কাঁঠাল, ১টি বড়ই, ১৩টি সুপারি গাছ ও একটি কলাগাছের বাগান কর্তন করেন।

স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের খেলার মাঠ প্রশস্ত করার জন্য এ গাছ কাটা হয়েছে। কিন্তু কোনো প্রকার সরকারি টেন্ডার ছাড়াই গাছ কর্তন করায় বিষয়টি বেআইনি বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

অভিযোগকারীরা আরও জানান, অভিযুক্তরা শুধু গাছ কাটাই নয়, মাঠ সংলগ্ন বসতবাড়ির সীমানা ভেঙে ঘরবাড়ি উচ্ছেদেরও হুমকি দিয়ে আসছে। এতে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগীরা অভিযোগপত্রে বিনা টেন্ডারে গাছ কর্তনের বিষয়টি সরেজমিন তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মাঠ সংলগ্ন পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের হুমকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযোগপত্রের অনুলিপি বিরামপুর থানার অফিসার ইনচার্জ এবং চরকাই রেঞ্জ কর্মকর্তার কাছেও প্রেরণ করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ