1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দিরগাঁও খেলাফত মজলিসের শুরা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নন্দিরগাঁও খেলাফত মজলিসের শুরা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:

খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা নন্দিরগাঁও ইউনিয়ন শাখার মজলিসে শুরা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইউনিয়নস্থ সালুটিকর বাজারে উক্ত মজলিসে শুরা অনুষ্ঠিত হয়।

শুরা অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন। অধিবেশনের শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন হাফিজ জাকারিয়া আহমদ। শুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মাওলানা জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হন হাফিজ রমজান আলী। ২০২৫-২৬ সেশনের মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি কারী আবু বকর, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক হাফিজ জাকারিয়া আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ বিলাল আহমদ, বায়তুলমাল সম্পাদক কাওছার আহমদ রাজু, প্রচার সম্পাদক ইয়াহইয়া আহমদ, অফিস সম্পাদক জিহাদুল ইসলাম, নির্বাহী সদস্য ইমাম উদ্দিন, এমাদ উদ্দিন, ইমাম উদ্দিন, লায়েক আহমদ, জুবায়ের আহমদ ও জামাল উদ্দিন।

নির্ধারিত কার্যক্রমের পর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে হেদায়তি বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন। বিশেষ অতিথি হিসাবে হেদায়তি বক্তব্য রাখেন খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ আল সুমন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ