1. admin@doinikbartamansongbadbd.com : admin :
খালিশপুর থানা যুবদলে "সুমনেই"আস্থা তৃণমূলের - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খালিশপুর থানা যুবদলে “সুমনেই”আস্থা তৃণমূলের

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনা নগরীর রাজনীতিতে আবারও আলোচনায় এসেছেন সুমন হাওলাদার। তিনি ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে খালিশপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদে সবচেয়ে জনপ্রিয় ও তৃণমূলবান্ধব প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি।

দলের জন্য দীর্ঘ সময় জেল-জুলুম ও নানা অত্যাচার সহ্য করে সুমন হাওলাদার যে ত্যাগ স্বীকার করেছেন, তা তৃণমূল নেতাকর্মীদের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক থাকাকালীন তিনি কেবল নিজের ওয়ার্ডেই সীমাবদ্ধ থাকেননি; খালিশপুরের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের খোঁজখবর নিয়ে গড়ে তুলেছেন আন্তরিক সম্পর্ক ও সখ্যতা।

তৃণমূলের ত্যাগী কর্মীদের প্রাণের ডাক এখন সুমন হাওলাদার। তাঁদের প্রত্যাশা, সুমন হাওলাদার খালিশপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ওয়ার্ড পর্যায়ে ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন হবে। সুসংগঠিত হবে দল এবং আরও শক্তিশালী হবে তৃণমূলের ভিত্তি।

দলের অগ্রযাত্রায় তৃণমূল কর্মীদের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন সুমন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ