1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কাউখালীতে পুলিশ সুপারের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাউখালীতে পুলিশ সুপারের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

 

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

অদ্য ১৫ সেপ্টেম্বর(সোমবার) সকাল ১১ ঘটিকার সময়, পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তায়, এলাকাবাসীর সহযোগিতায় ও থানা পুলিশের আয়োজনে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং এর প্রতিরোধে চৌরাস্তা মোড়ে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।

উক্ত ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। সময় উপস্থিত আরো ছিলেন,সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল)সাবিহা মেহেবুবা,সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়োজীদ ইসলাম। সভাপতিত্ব করেন জনাব মোঃ সোলাইমান অফিসার ইনচার্জ কাউখালী।

এ সময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা নির্ভয়ে তুলে ধরেন পরবর্তীতে অতিথি ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট কাউখালী পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও যেকোনো সময় নির্দ্বিধায় নিজস্ব মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,শিক্ষক,ছাত্র-ছাত্রী, কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা ও থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ