সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) একটি সফল অভিযান চালিয়ে ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায়, নটরডেম কলেজ সংলগ্ন সোনার বাংলা পরিবহনের একটি বাস থেকে বিপুল পরিমাণ হেরোইন উ'দ্ধা'র করেছে, এ সময় দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসটিকে থামানো হয় এবং তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন জব্দ করা হয়, জব্দকৃত হেরোইনের বাজারমূল্য কোটি টাকার ওপরে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলো, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।