এম,মছিবুর রহমান বাবুল,বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম দক্ষিণ রান্গুীয়া উপজেলায় আসাদীয়া নূরীয়া সেহাবীয়া নামে নতুন জামে মসজিদ শুভ উদ্বোধন করা হয়।
গতকাল(১৪ সেপ্টেম্বর)রবিবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার দক্ষিণ রান্গুীয়ায় আরব আমিরাত শাখার সাবেক আহবায়ক আহমেদ হোসেন পরিবার ও এলাকা বাসীর যৌত উদ্যোগে আন্তজার্তিক ভাবে পরিচিত ও পরিশুদ্ধ তরিকত চর্চার প্রবর্তক মোনাজেরে আহলে সুন্নাত, রাজধানী ঢাকায় প্রথম বৃহত্তর জশন জুলুসে ঈদে মিলাদুন্নবী(সঃ)উদযাপনকারী চট্টগ্রাম বোয়ালখালি উপজেলা আহলা দরবার শরীফের নক্ষত্র আল্লামা সৈয়দ মাওলানা আবু জাফর মোহাম্মদ সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি(রাঃ)প্রতিষ্ঠিত আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দক্ষিণ রান্গুীয়া শাপলেজা শাখার ব্যাপস্হানায় বাদে এশা নামাজ শেষে মসজিদ শুভ উদ্বোধন ও বিশ্ব মুসলিম জাহানের শান্তি কামনায় আখেরে মোনাজাত পরিচালনা করেন আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত সৈয়দ আবরার ইবনে সেহাব আলকাদেরী আলচিশতি (মঃজিঃআঃ)।উক্ত মাহফিলে দেশবরেণ্য উলামায়েকেরামগন উপস্থিত থেকে দীর্ঘ আলোচনা করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঢাকা মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিশাল মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রত্যেন্ত অঞ্চল থেকে আসা শাখা কমিটি।