1. admin@doinikbartamansongbadbd.com : admin :
“ময়মনসিংহে ডাকাত চক্রের সদস্য গ্রেফতার” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“ময়মনসিংহে ডাকাত চক্রের সদস্য গ্রেফতার”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মোঃ নাইম (২১) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ এর সিপিএসসি, ময়মনসিংহ।

এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ভোররাতে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন পুরাতন গুদারা ঘাট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিল অভিযুক্ত নাইমসহ একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা (নং-৪৬, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৫) দায়ের করা হয় ডাকাতি প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগে (ধারা-৩৯৯/৪০২)।

মামলা দায়েরের পর র‍্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটে র‍্যাব-১৪ এর একটি অভিযানিক দল ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাইমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নাইমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ