1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভালুকায় তোফাজ্জল হত্যা মামলার দুই নেতা গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভালুকায় তোফাজ্জল হত্যা মামলার দুই নেতা গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তোফাজ্জল হোসেন হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেপ্তার করা হয়েছে। ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে মডেল থানা পুলিশ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে জামিরদিয়া ধানিখোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, তারা একটি বাসায় আত্মগোপনে ছিলেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানিয়েছেন, সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট ভালুকা উপজেলার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিলে হামলার ঘটনায় তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় ২৪৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ