1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বাবুর মতবিনিময় - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাগমারায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বাবুর মতবিনিময়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী-৪ (বাগমারা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বাবু বাগমারা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১৫সেপ্টেম্বর) বিকেলে সভায় তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবন ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতা তুলে ধরে কেন রাজনীতিতে আসছেন এবং নির্বাচিত হলে বাগমারার উন্নয়নে কী ধরনের কার্যক্রম গ্রহণ করবেন সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
জহুরুল আলম বাবু বলেন, সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল। রাজনীতির মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করা যায় বলেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিয়েছি। যদি দল মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দিয়ে আমাকে বিজয়ী করে, তবে সর্বপ্রথম বাগমারায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেব। একই সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।
তিনি আরও বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হওয়ার কারণে আমার কাঙ্খিত পদোন্নতি হয়নি। বিএনপি’র গণতান্ত্রিক দর্শনে অনুপ্রাণিত হয়ে এ দলে যোগ দেন। জনগণ তাকে সুযোগ দিলে উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় বাগমারার মানুষের আস্থা অর্জনই হবে তাঁর মূল লক্ষ্য।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা নানা প্রশ্ন করেন এবং জহুরুল আলম বাবু সেসব প্রশ্নের জবাব দেন। তিনি বাগমারার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা মাস্টার জয়নাল হক, আমজাদ হোসেন, কৃষকদল নেতা আব্দুল আলিম, জেহের আলী, মৎসজীবীদল নেতা শাহীন আলম, সাবেক উপজেলা যুবদল সভাপতি শহীদুজ্জামান মুকুল, যুগ্ম সাধারন সম্পাদক দুলাল উদ্দিন, আউচপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম মাস্টার, যুবদল নেতা শাহ আলম, ছাত্রনেতা জহুরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ