1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নগরকান্দায় পুলিশের উপর হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান বুলবুল গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নগরকান্দায় পুলিশের উপর হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান বুলবুল গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের উপর হামলার অভিযোগে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বুলবুল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুলকে গ্রেফতার করে নগরকান্দা থানা পুলিশ।

নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সর্দার সাইফুজ্জামান বুলবুলের বিরুদ্ধে পুলিশের উপর হামলার পৃথক দুটি অভিযোগ এবং স্থানীয় সাংবাদিকদের কে হুমকি, আওয়ামী লীগ সরকারের আমলে খাল দখল, মাটি বিক্রি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে আধিপত্য বিস্তার করা এবং বর্তমান এলাকায় নিরীহ অসহায় মানুষের উপর ঝুলন নির্যাতন করা, জমি দখলসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

নগরকান্দা থানার ওসি মোঃ রেজাউল করিম বলেন, পুলিশের উপর হামলার পৃথক দুটি ঘটনার পৃথক দুটি অভিযোগ সরদার সাইফুজ্জামান বুলবুলকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ