1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত” - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, সিরাজগঞ্জ প্রতিনিধি :

আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সিরাজগঞ্জ জনাব মুনতাসির মামুন মুন এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়।

সেখানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মোঃ হাফিজুর রহমান (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, জনাব মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল, জনাব মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জসহ অফিসার ইনচার্জবৃন্দ, ইউনিট ইনচার্জগণসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

তাঁরা বিদায়ী অতিথির শিক্ষানবিশকালীন বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সংবর্ধনা স্মারক উপহার দেন। পুলিশ সুপার মহোদয়সহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদায়ী অতিথির ভবিষ্যতের জন্য নিরঙ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও শুভকামনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ