
কচুয়া প্রতিনিধি:
মোঃআবু ইউসুফ উদয় ৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্র সাকিবুল হাসান। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের ২ নং ওয়ার্ড জয়নগর গ্রামের ১৩ বছর বয়সী এ শিশুকে গত ৮ সেপ্টেম্বর দুপুরে ঘর থেকে ডেকে নিয়ে যায় কে বা কারা। তারপর থেকে খোঁজ মিলছে না সৌদি আরব প্রবাসী আব্দুল কাদেরের পুত্র সাকিবুল হাসানের।সে রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
শিশুটির দাদা গাজী মমতাজ উদ্দিন জানান, আমার নাতি গত ৮ সেপ্টেম্বর দুপুরে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছিল হঠাৎ করে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর ঘরে ফিরেনি। সারাদিন খোঁজাখুঁজির পরে আমরা কচুয়া থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করি। তার একদিন পর বুধবার একটি অজ্ঞাত নাম্বার থেকে আমাদেরকে ফোন করে দুষ্কৃতিকারীরা।এবং তারা জানায় তাদেরকে চার লক্ষ টাকা মুক্তি পণ দিলে তারা শিশুটিকে ছেড়ে দেবে। তখন শিশুটির এক আত্মীয় অপরনকারীদেরকে বলেন তোমরা যে আমাদের বাচ্চাকে অপহরণ করেছ তার প্রমান কি। প্রমাণ জানতে চাইলে তারা মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরকম অনেক চেষ্টা করার পরও গত পাঁচ দিনে শিশু সাকিব আল হাসান বাড়ি ফিরে আসেনি। তারা প্রশাসনের কাছে জোড় আকুতি জানাচ্ছে যেকোনো কিছুর বিনিময়ে তাড়া তাদের সন্তানকে ফেরত চায়। এ অবস্থায় অত্র ঘটনার তদন্তকারী কর্মকর্তা সাচার পুলিশ ফাঁড়ির আইসি শাহজাহানকে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি এবং রিপোর্ট লেখার আগ পর্যন্ত তার ফাঁড়িতে গেলেও তিনি ব্যস্ত থাকার কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় অধিবাসী হারুন মিয়া ও ফরহাদ হোসেন বলেন, পাঁচদিন যাবত অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাছাড়াও তারা শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য সেনাবাহিনীর সহযোগিতা ও কামনা করেন।
এছাড়া এ বিষয়ে কচুয়া থানায় যোগাযোগ হলে অপহরণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানান থানা পুলিশ।