1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় ২ নং ভালাইন ইউনিয়নে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় ২ নং ভালাইন ইউনিয়নে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

আব্দুল মালেক, মান্দা (নওগাঁ প্রতিনিধি) :‌ নওগাঁর মান্দার ২ ভালাইন ইউনিয়নে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৪সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় মান্দা উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং ৪৯ নওগাঁ-৪ ( মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। প্রধান অতিথি এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে মত বিনিময় করেন। এ সময় সাধারণ মানুষদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন,উপজেলা সহকারী সেক্রেটারি মো রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো আব্দুর রাকিব, মান্দা সদর চেয়ারম্যান ডা তোফাজ্জল হোসেন,ব্যবসায়ী ফোরাম সভাপতি আব্দুর রাকিব চৌধুরী,ভালাইন ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন, সেক্রেটারি জিয়াউর রহমান, মান্দা ইউনিয়ন যুব সেক্রেটারি জনাব নুর নবী প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ