1. admin@doinikbartamansongbadbd.com : admin :
“ভালুকায় চার সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“ভালুকায় চার সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন”

দৈনিক বর্ধমান সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় চার সাংবাদিকের নামে সাজানো গায়েবী ও প্রতিহিংসামূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

জানা যায়, উপজেলায় বনবিভাগের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে দৈনিক নয়াদিগন্ত, দৈনিক যুগান্তরসহ একাধিক জাতীয় দৈনিক ও টেলিভিশনে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এর জেরে স্থানীয় বনবিভাগের পক্ষ থেকে দৈনিক নয়াদিগন্ত ভালুকা সংবাদদাতা আসাদুজ্জামান ফজলু, যুগান্তর প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, মানবকণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ ও গ্লোবাল টিভির প্রতিনিধি শাহিদুজ্জামান সবুজের নামে মোট ছয়টি মিথ্যা মামলা দায়ের করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশীদ খান ও হবিরবাড়ী বিট অফিসার আনোয়ার হোসেন খান সুফল প্রকল্পের নামে অর্থ লোপাট এবং অর্থনৈতিক সুবিধা গ্রহণ করে বনভূমি দখল ও ঘরবাড়ি নির্মাণে ভূমিদস্যুদের সহযোগিতা করেছেন। এসব দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা করেছেন।

বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার, সংশ্লিষ্ট অসাধু বনকর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতিদমন কমিশনের মাধ্যমে তাদের সম্পদের হিসাব নেওয়ার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন— ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক কমিটির সদস্য সচিব কামরুল হাসান পাঠন কামাল, মোহনা টিভির প্রতিনিধি এসএম শাহজাহান সেলিম, কালের কণ্ঠের মোকলেছুর রহমান মনির, যুগান্তরের জহিরুল ইসলাম জুয়েল, সময়ের আলোর ফিরোজ খান, নয়াদিগন্তের আসাদুজ্জামান ফজলু, মানবকণ্ঠের শফিকুল ইসলাম সবুজ, গ্লোবাল টিভির শাহিদুজ্জামান সবুজ, এনটিভির আলমগীর হোসেন, দৈনিক সংবাদ-এর আতারউর রহমান, মাই টিভির মর্জিনা আক্তার মনি, আরটিভির আল আমিন, রাজধানী টিভির মোঃ জাহাঙ্গীর আলম, মুক্তখবর-এর মোঃ হুমায়ুন কবির, আজকের দর্পণের রুমান আহমেদ নকিব প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ