1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আস্থা নাগরিক প্লাটফর্ম এর উদ্যোগে এবং ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে “রাজনৈতিক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতায় সুশাসন ও গণতন্ত্র চর্চা” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায়,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও আস্থা নাগরিক প্লাটফর্মের সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এর মধ্যে ছিলেন বিএনপি নেতা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রহমত আলী,জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ তোহরুল ইসলাম,এনসিপি নেতা নজরুল ইসলাম,ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সায়েম,সুজনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল।

এছাড়াও আস্থা নাগরিক প্লাটফর্মের সদস্যরা সংলাপে অংশ নেন।বক্তারা বলেন, রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে সকল দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার বিকল্প নেই। তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ