আব্দুল মালেক, মান্দা (নওগাঁ প্রতিনিধি) : নওগাঁর মান্দার ২ ভালাইন ইউনিয়নে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় মান্দা উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং ৪৯ নওগাঁ-৪ ( মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। প্রধান অতিথি এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে মত বিনিময় করেন। এ সময় সাধারণ মানুষদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন,উপজেলা সহকারী সেক্রেটারি মো রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো আব্দুর রাকিব, মান্দা সদর চেয়ারম্যান ডা তোফাজ্জল হোসেন,ব্যবসায়ী ফোরাম সভাপতি আব্দুর রাকিব চৌধুরী,ভালাইন ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন, সেক্রেটারি জিয়াউর রহমান, মান্দা ইউনিয়ন যুব সেক্রেটারি জনাব নুর নবী প্রমূখ।