1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের মতবিনিময় সভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের মতবিনিময় সভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে ঝিনাইদহে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত এই সভায় সনাতন ধর্মালম্বীদের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
শনিবার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ। জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সমীর কুমার হালদার অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সুযোগ্য সভাপতি বিশিষ্ট এ্যাডভোকেট এমএ মজিদ।

উক্ত অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান শেখর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত।

প্রধান অতিথি এম এ মজিদ বলেন, এই বাংলাদেশ কারো একার পক্ষে স্বাধীন করা সম্ভব হয়নি। মুসলিমদের যেমন স্বাধীনতা সংগ্রামে অবদান আছে, তেমনি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। সবার মিলিত প্রচেষ্টার ফসল আজকের বাংলাদেশ।
তিনি বলেন,এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তারা কখনোই সফল হয়নি। তৎকালীন সরকার এই বাংলাদেশকে ভারতের কদর রাজ্য করতে চেয়েছিল কিন্তু এদেশের মানুষ তার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

বিএনপি’র এই সুযোগ্য নেতা ও বিশিষ্ট অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্নে পালন করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, বিপদে-আপদে আমি সবসময় সবার পাশে থাকবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ