1. admin@doinikbartamansongbadbd.com : admin :
স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

জামাল উদ্দীন:কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

জামাল উদ্দীন:কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার শহরে স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে রঞ্জন চাকমা (৩৮)কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বিরেল চাকমা (৩৫)। পরে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ঘাতক বিরেল চাকমাকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর (শনিবার) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রী কালো দেবী চাকমা রাঙামাটি জেলার বাসিন্দা। কয়েকদিন আগে পাওনা টাকা আদায়ের কাজে কক্সবাজার এসে তারা বিরেল চাকমার বাসায় অবস্থান করছিলেন।
জানা যায়, বিরেল চাকমা কয়েকদিন ধরে কালো দেবীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। ঘটনার রাতে বিরেল ও রঞ্জন চাকমা একসাথে মদ্যপান করছিলেন। একপর্যায়ে মাতাল অবস্থায় বিরেল কালো দেবীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। তখন রঞ্জনের সঙ্গে বিরেলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরেল ধারালো দা দিয়ে রঞ্জনের মাথা ও গলায় সজোরে কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরবর্তীতে রঞ্জনের স্ত্রী বাধা দিতে গেলে তার হাতে আঘাত লাগে। এরপর তাকে ঘরের বাইরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বিরেল। পরে কালো দেবী কৌশলে বাইরে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং বিরেলকে পালানোর সময় আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা ও ধর্ষণসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ধর্ষণের আলামত থাকায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ