1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আবদুল ওয়াহাব। তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের কাছ থেকে পূজামণ্ডপ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ শোনেন এবং তা গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের অগ্রাধিকার। তিনি আরও জানান, পূজার সময়কালীন যে কোনো বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট থানা অথবা জেলা পুলিশ কন্ট্রোল রুমে জানাতে অনুরোধ করা হয়।

সভায় তিনি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক বাহিনীর কার্যক্রমসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর আলোকপাত করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন।

উক্ত সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জয়পুরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদের সম্মিলিত উদ্যোগে এবছরও দুর্গাপূজা উদযাপন হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন — এমনটাই প্রত্যাশা সকলের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ