1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:

আজ শনিবার ফরিদপুর জেলার সালথা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের প্রতিনিধি সাইফুল ইসলাম।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়, তার কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ১২টি ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক খোলা কাগজ ,ও চ্যানেল এস, টিভির প্রতিনিধি মোঃ আবু নাসির হুসাইন পেয়েছে ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, দৈনিক সমকালের প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তিনি পেয়েছেন ১৭ ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকালকের খবর পত্রিকার তিনি দিন মনির মোল্লা পেয়েছেন ৬ ভোট। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে বাংলা নিউজটোয়েন্টিফোর.কম ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক পল্লী বাংলা পত্রিকার প্রতিনিধি লিয়াকত হোসাইন মিঞা, দৈনিক দিনকালের প্রতিনিধি মোঃ আজিজুর রহমান (আজিজ) এবং দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোঃ রেজাউল করিম।
অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দৈনিক সংবাদ প্রতিনিধি পত্রিকার প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন মাসুদ।

যমুনা সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, দশটা সম্পাদক পদে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ লাবলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রিড়া বিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক সমাজের বাণী প্রতিনিধি নিজাম তালুকদার, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক কালবেলার প্রতিনিধি আকাশ সাহা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিন ও ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি এমকিউ হুসাইন বুলবুল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শরিফুল হাসান, এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ