1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি-এর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন আমলীতলা, দিগারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি চালানো হয়, অভিযানে ইউনাইটেড নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হলে যাত্রীবেশে থাকা এক ব্যক্তির কাছ থেকে ৫,৯৬০ পিস ই’য়া’বা ট্যাবলেট ও একটি মোবাইল সেট উ’দ্ধা’র করা হয়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবুল কালাম (৪১), পিতা: মৃত আব্দুল বেপারী, মাতা: মোছাঃ হালিমা খাতুন, সাং: উত্তর গালাহার, থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ, ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আজগর আলী বা’দী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মা’ম’লা দায়ের করেছেন, মাদক অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এই ধরনের অভিযান নিয়মিত চলবে, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ