1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আমতলীতে অসহায় পরিবারের পাশে 'স্বপ্ন ছোঁয়া সেচ্ছাসেবী সংগঠন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

আমতলীতে অসহায় পরিবারের পাশে ‘স্বপ্ন ছোঁয়া সেচ্ছাসেবী সংগঠন

মাইনুল ইসলাম রাজু আমতলী বরগুনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু

আমতলী বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের রাড়ি বারী ব্রিজের পাশে বসবাসরত একটি অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছোঁয়া’। সম্প্রতি ওই পরিবারটির আর্থিক সংকটের কারণে অনাহারে থাকার খবর জানতে পেরে সংগঠনের সদস্যরা তাদের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
জানা যায়, পরিবারটি চরম দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছিল। বিশেষ করে, তাদের ছোট ছোট শিশুরা খাবার সংকটের কারণে পুষ্টিহীনতায় ভুগছিল। এমন দুঃসময়ে সমাজের বিত্তবান এবং সেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। এই খবর পাওয়ার পরপরই ‘স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের কর্মীরা দ্রুত ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের জন্য চাল, ডাল, তেল, আলু, লবণসহ বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে উপস্থিত হন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা শুধু এই একবারের জন্য নয়, বরং পরিবারটির পাশে থাকার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবেন।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। ‘স্বপ্ন ছোঁয়া সেচ্ছাসেবী সংগঠন’ এর এই কার্যক্রম প্রমাণ করে যে, মানবিকতা ও সহানুভূতির হাত বাড়ালে কোনো মানুষকেই আর অসহায় থাকতে হয় না। তাদের এই মহৎ কাজ সমাজের অন্যান্য সংগঠন এবং বিত্তবানদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা যায়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন তরুনদের নিয়ে আমরা অসহায় মানুষের পাশে থাকবে সবসময়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ