1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় প্রসাদপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় প্রসাদপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

আব্দুল মালেক, মান্দা (নওগাঁ প্রতিনিধি) :‌ নওগাঁর মান্দায় জামায়াত মনোনীত এমপি প্রার্থীর প্রসাদপুর বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় মান্দা উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী প্রসাদপুর বাজারে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত গণসংযোগ কালে হিন্দু মুসলমান অন্যান্য জাতি গোষ্ঠীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
গণসংযোগ উত্তর পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং ৪৯ নওগাঁ-৪ ( মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন লাঙ্গল নৌকা ধানের শীষ দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ। তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। তিনি আরো বলেন, বৈষম্য মুক্ত, চাঁদাবাজি মুক্ত, বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ডাঃ মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, যুব সভাপতি মো আব্দুল মালেক, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা মো ইসমাইল হোসেন, সেক্রেটারি মাওলানা মো আব্দুল মালেক, শিবির পশ্চিম সভাপতি মাহমুদুল হাসান ও পূর্ব সভাপতি রোমান ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ