1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দেবিদ্বারে স্বেচ্ছায় রক্তদাতাদের মিলনমেলা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেবিদ্বারে স্বেচ্ছায় রক্তদাতাদের মিলনমেলা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মোঃ আল আমিন কুমিল্লা প্রতিনিধিঃ

রক্তদানের অপেক্ষায় দেবিদ্বার” সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদাতা স্বেচ্ছাসেবীদের পূর্ণমিলন অনুষ্ঠান শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল আহম্মদ, সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন, গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এম ইমরান হাসান সহ আরো অন্যান্য অতিথি বৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল আহম্মদ বলেন, “রক্তদান মানবতার সেবার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। স্বেচ্ছায় রক্তদান শুধু একজন রোগীর জীবনই বাঁচায় না, সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। এ ধরণের সংগঠন সমাজে বড় ভূমিকা রাখছে।”

সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন বলেন, “রক্তদানের মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এই সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা শুধু রক্তদান নয়, সামাজিক উন্নয়নেও অনুকরণীয় ভূমিকা রাখছে। পুলিশ প্রশাসন সবসময় এ ধরনের মানবিক কার্যক্রমের পাশে থাকবে।”

এসময় অন্যান্য অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ