আব্দুল মালেক,মান্দা (নওগাঁ প্রতিনিধি)
নওগার মান্দায় ৬নং মৈনম ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মৈনম বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ৬নং মৈনম ইউনিয়নের ঐতিহ্যবাহী মৈনম বাজারে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত গণসংযোগকালে হিন্দু মুসলমান অন্যান্য জাতিদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
গণসংযোগ উত্তর পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং ৪৯ নওগাঁ-৪ ( মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। পথসভায় তিনি বলেন বাংলাদেশে সংখ্যালুঘু বলে কিছু নাই সবাই আমরা বাংলাদেশী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশী। তিনি বলেন সবাইকে যার যা জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানান।
আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশীদ, উপজেলা জামায়াতের আমির ডাঃ মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, ৬ নং মৈনম ইউনিয়ন আমীর আতাউর রহমান সেক্রেটারি মাওলানা মো আব্দুস সাত্তার ,শিবির পূর্ব সভাপতি রোমান ইসলাম প্রমূখ।