1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নন্দীগ্রাম উপজেলার কৃষকদলের লিফলেট বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নন্দীগ্রাম উপজেলার কৃষকদলের লিফলেট বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ত্রিহমুনি,গুলিয়া কৃষ্ণপুর,চৌহমুনি,সোনাকানিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশে বিএনপি’র ৩১ দফা দাবির বাস্তবায়নের জন্য নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন।

লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নন্দীগ্রাম উপজেলার কৃষকদলের সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক বছর আগেই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

সে সময় উপস্থিত ছিলেনঃ নন্দীগ্রাম উপজেলার কৃষকদলের সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মুকুল, সাংগঠনিক সম্পাদক আঃ আহাদ রাজিব,
সকল ইউনিয়নের নেতাকর্মী আঃ সালাম, মোস্তফা, জাকারিয়া, আনিছুর, রনি,টিপু,সুলতান,জয়নাল,কাদের,এনামুল,জাকির দুলাল,রাজিব,মানিক প্রখমূ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ