1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাগমারায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার যাত্রাগাছি ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মাড়িয়া ইউনিয়ন দল এবং ঝিকড়া ইউনিয়ন দল পরস্পরের মুখোমুখি হয়।
জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগমারা উপজেলা পূর্ব শাখার উদ্যোগে আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করা হয়।এই আয়োজনে বাগমারার বিভিন্ন ইউনিয়ন থেকে গঠন করা দলগুলো অংশগ্রহণ কর।

ফাইনাল খেলা দেখতে যাত্রাগাছি মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় মাড়িয়া ইউনিয়ন দল ৪-০ গলে জয় লাভ করে।

জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাড়িয়া দলের আব্দুল মজিদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও ম্যান অব দ্যা টূর্নামেন্ট তৌহিদুল এবং সর্বোচ্চ গোলদাতা হন ঝিকড়া ইউনিয়নের উদিয়মান ফুটবলার রাকিব।

রাজশাহী জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি রুবেল আহমেদের সঞ্চালনায় গ্র্যান্ড ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী রাজশাহী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, মাড়িয়া ইউনিয়নের আমীর নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগমারা উপজেলা শাখার সভাপতি এইচএম শফিকুল ইসলাম খান, সেক্রেটারি নাদিম মোস্তফা, ভবানীগঞ্জ পৌরসভার সভাপতি সাব্বির আহমেদ, শিবির নেতা তোফাজ্জল সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ