1. admin@doinikbartamansongbadbd.com : admin :
প্রশাসনের নজরদারির অভাবে উখিয়ায় ছোট্ট শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রশাসনের নজরদারির অভাবে উখিয়ায় ছোট্ট শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

কামাল উদ্দিন জয়: কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সামনে সরকারি রাস্তা পারাপারের সময় চরম ঝুঁকির মধ্যে পড়ছে শিক্ষার্থীরা।টমটম, সিএনজি, ও অন্যান্য যানবাহনের বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তদারকি না থাকায় এসব যানবাহনের চালকরা অস্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছেন। এতে ছোট ছোট শিশুরা বিদ্যালয়ে যাওয়া-আসার সময় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে।

অনেক সময় স্কুলের সামনে হঠাৎ দ্রুতগতির টমটম, সিএনজি চলে আসায় শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। এ অবস্থায় অভিভাবকরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানো জরুরি।

স্থানীয়রা মনে করছেন, যথাযথ ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই শিশুদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে স্কুলগামী এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও গতিসীমা নির্ধারণের দাবি উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ