1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নন্দীগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

বগুড়া (নন্দীগ্রাম) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামের ১নং বুড়ইল ইউনিয়নে ধুন্দার ৭নং ওয়ার্ড এলাকার ভিন্ন ধর্মাবলম্বী নাগরিকদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে বুড়ইল ইউনিয়নের ধুন্দার হিন্দু পাড়া,সহ বাজারের বিশেষ কিছু যায়গায় গণসংযোগ করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলার সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যন নুরুল ইসলাম মন্ডল, উপজেলা নায়েবে আমীর আব্দুল মালেক, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা জুহুরুল ইসলাম, জামায়াত মোননীত বুড়ইল ইউনিয়ন চেয়ারম্যন প্রার্থী হুসাইন মোহাম্মাদ মানিক , বুড়ইল ইউনিয়ন জামায়তের আমীর আব্দুল হামিদ, বাইতুল মাল সম্পাদক লয়া মিয়া, প্রচার সম্পাদক আলোমঙ্গীর হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী আলহাজ্ব শহিদুল ইসলাম ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় ওয়ার্ডের নেতাকর্মীগণ।
গণসংযোগের সময়ে বক্তারা বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার দাড়িঁ পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান । আরো বলেন, আমরা শাসক হবো না সেবক হতে চাই ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী জনগনের সেবক হয়েই কাজ করবে।
জামায়াতে ইসলামী অমুসলিমদের কখনো জুলুম করেনি ভবিষতেও করবে না । তবে কারা জুলুম করেছে, সম্পদ দখল করেছে, মাঠ ঘাট জমি মন্দিরের পুকুর দখল করেছে তাদের মুখোশ খুলে দিতে হবে। যারা সবসময় বলে আমরা জনগনের বন্দু আপনাদের পক্ষের লোক আবার আপনাদের উপরই জুলুম করে সম্পদ দখল করে তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে হবে।
পরিশেষে একটি কথাই মুসলিমদের যদি মসজিদ পাহারা দিতে না হয়। তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় কেন পাহারা দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ