1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে বিএনপির ফেস্টুন ভাঙচুর: নেতাকর্মীদের তীব্র নিন্দা - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নন্দীগ্রামে বিএনপির ফেস্টুন ভাঙচুর: নেতাকর্মীদের তীব্র নিন্দা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যুবদল নেতার ফেস্টুন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। তবে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক বিরোধ সৃষ্টি করতে একটি গোষ্ঠী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। পোস্টার ফেস্টুন ছিঁড়ে বা বিকৃত করে উস্কে দেওয়ার চেষ্টা করছে। নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, কেউ যেন বিরোধে না জড়ায়। গত মঙ্গলবার রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম এলাকায় যুবদল নেতা রবিউল ইসলামের ব্যানার ফেস্টুনে থাকা ছবি ছিড়ে ফেলার ঘটনা ঘটে। এছাড়াও ফেস্টুনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক এমপি মোশারফ হোসেনের ছবি সম্বলিত ফেস্টুন ছিঁড়ে ফেলাসহ উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার বিকৃত করার অভিযোগ করেন স্থানীয় নেতারা।

উক্ত ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার তার ফেসবুক পেইজে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন,গত ৩দিন আগে নন্দীগ্রাম উপজেলার ৫নং ইউনিয়ন ভাটগ্রাম কাথমের মোড়ে রাতের বেলা কে বা কাহারা যুবদল নেতার ফেস্টুনে থাকা ছবি ছিঁড়ে ফেলে জঘন্যতম কাজ করেছে আমি ধিক্কার জানাই এইসব নোংরা কাজকে এবং যারা এগুলো করেছে তাদের বলতে চাই এইসব নোংরামিতে আমরা বিশ্বাসী নই এবং সাপোর্ট করি না। আমরা চাই সুষ্ঠু,সুন্দর এবং সঠিক ধারায় নীতি- আদর্শের রাজনীতির পরিবেশ অক্ষুন্ন থাকুক। যারা এই নোংরা কাজ করেছে তাদেরকে বলতেছি নোংরামি রাজনীতি বন্ধ করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ