1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে জামায়াত প্রার্থী ড. ফয়সাল পারভেজে’র ব্যানার-ফেস্টুনরে ছবি বিকৃত: নেতাকর্মীদের নিন্দা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে জামায়াত প্রার্থী ড. ফয়সাল পারভেজে’র ব্যানার-ফেস্টুনরে ছবি বিকৃত: নেতাকর্মীদের নিন্দা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই প্রচারণায় নেমেছেন ৩৯ বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। নির্বাচনী প্রচারণা শুরু থেকেই ব্যানার-ফেস্টুন ভেঙে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। এমনকি প্রার্থীর ব্যানার-ফেস্টুনে থাকা ছবি বিকৃতি করা হচ্ছে। যা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা দিয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) প্রার্থীর ব্যানার ভাংচুর-ছবি বিকৃতির ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী নন্দীগ্রাম উপজেলা ও পৌর শাখার নেতারা। পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল আলীম নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিয়ম নিতি আদর্শ নিয়ে চলে। ছবি বিকৃত করে ইসলামী আন্দোলনের বিজয় ঠেকানো যাবেনা ইনশাআল্লাহ। এদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা মেনে ব্যানার-ফেস্টুন স্থাপন করেছি। আমাদের জনপ্রিয়তা দেখে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের কর্মকাÐকে ব্যাহত করার জন্য এ ধরনের ন্যাক্কারজনক কাজ করছে। ছবি বিকৃতির মাধ্যমে তারা ধর্মীয় অনুভ‚তি কে লক্ষ্যবস্তু করেছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা দুষ্কৃতিকারীদের শনাক্ত করে শাস্তির দাবি করছি। সেই সাথে জনগণ ও সাধারণ ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন কুচক্রীমহল তাদের ঐক্য ভাঙতে পারবে না ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ