
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলামঃ
পঞ্চগড় জেলায় তেতুলিয়ায় জাসদের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিকেলে তেতুলিয়া চৌরাস্তা বাজার বাংলা হোটেলে অনুষ্ঠিত হয়। এতে তেতুলিয়া উপজেলা জাসদের সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাসদ কেদ্রীয় কমিটি সাধারন সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ নাজমুল হক প্রধান।
বিশেষ অতিথি হিসেবে জাসদের কেদ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও পঞ্চগড় জেলা জাসদের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন।
পঞ্চগড় জেলা প্রধান বক্তৃতা হিসেবে
পঞ্চগড় জাসদের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম বাবুলসহ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি নাজমুল হক প্রধান তার বক্তৃতা বলেন দেশের মানুষ এখনই ভোট চায়, যেন-তেন ভাবে ভোট নয়। সবদলের অংশ গ্রহনমুলক ভোট সবাইকে ভোটার অধিকার দিতে হবে। কেন্দ্র গিয়ে যাহাতে ভোট দিয়ে আসতে পারে গ্যারান্টি দিতে হবে।
রাতে ভোট দিনে দিনের ভোট রাতে শেখ হাসিনা আমলে মতো নয়। কিন্তু এ সরকার শেখ হাসিনা আমলে মতো একইভাবে দেশ চালায়।
দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, আমরা মুক্তিযুদ্ধের পর দেশটাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছি। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরেও দেশ গঠনে ব্যর্থ হয়েছি। কিন্তু এবার ব্যর্থ হতে চাই না বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।
তিনি আরও বলেন, শহীদদের বিনিময়ে আজ যে মুক্ত বাতাস তা যাতে জনগণ উপভোগ করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।