1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাধা দিলে প্রাননাশের হুমকি"" ভুক্তভোগীর সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাধা দিলে প্রাননাশের হুমকি”” ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

কচুয়া প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বাধা দিলে মোঃ করিম পাটোয়ারী নামক এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে । গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় কচুয়া উপজেলার ডাক বাংলোতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে মোঃ করিম পাটোয়ারী এই অভিযোগ করেন।
জানা যায় কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেঘদাইর গ্রামের মৃত খোরশেদ আলম পাটোয়ারীর ছেলে মোঃ আব্দুল করিম পাটোয়ারীর মেঘদাইর মৌজার ২১৩ ও ২১৪ দাগের জমির পাশের জমিতে অবৈধভাবে ড্রেজার করে বালু উত্তোলন করার মাধ্যমে এ জমি দুইটি বিলীন করে দিচ্ছে। তিনি বলেন আমার গ্রাম কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেঘদাইর গ্রামে। আমার পার্শ্ববর্তী এক ছোট ভাই বিএনপি নেতা মাসুদ রানা আমার ফসলি জমি সহ আমাদের সাতজনের প্রায় ৬৪ শতক জমির মাঝখানে মাসুদ রানার জমি। সে, সেখান থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে। কোনরকম বেরিকেট না দিয়ে বাল উত্তোলন করার কারণে আমরা যারা তার আশেপাশের জমি ওয়ালা রয়েছি আমাদের জমিগুলো প্রায় তার ড্রেজিং এর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এতে করে আমরা সাতজন কৃষক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ ব্যাপারে মাসুদ রানাকে জিজ্ঞাসা করলে সে আমাদের সাথে খারাপ আচরণ করে। ফলে আমরা স্থানীয় এলাকাবাসীর ও মেম্বারদের শরণাপন্ন হই কিন্তু এলাকাবাসী ও মেম্বার এ ব্যাপারে অপারগতা প্রকাশ করলে। আমরা গত ২৮ আগস্ট দুপুর ১২ টার দিকে কচুয়া উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করি। কচুয়া উপজেলার নির্বাহী অফিসার আমাদের বিষয়টি পরিদর্শন করবেন বলে আমাদেরকে আশ্বাস প্রদান করেন কিন্তু তার রুম থেকে অর্থাৎ নির্বাহী অফিসারের রুম থেকে বের হয়ে আসার পথেই মাসুদ রানা তার দলবল সহ আমার উপর হামলা করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগের চারদিন পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে ড্রেজার বন্ধ করে দেন কিন্তু সে ক্ষমতার দাপটে নির্বাহী অফিসারের সাথে খারাপ আচরণ করে তখন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলাল উদ্দিন তাকে পুলিশের হাতে সফরদো করতে চাইলে সেখানকার বিএনপি নেতাকর্মীরা নির্বাহী অফিসারের হাতে পায়ে ধরে তখনকার মত তাকে মাফ করার ব্যবস্থা করে দেয় এবং ড্রেজার বন্ধ রাখার ব্যাপারে হুঁশিয়ারি দেন।নির্বাহী কর্মকর্তার হুঁশিয়ারিতে দুই থেকে তিন দিন ড্রেসিং কার্যক্রম বন্ধ থাকলেও তারপর পুনরায় মাসুদ রানা ক্ষমতার প্রভাব দেখিয়ে ড্রেজিং কার্যক্রম শুরু করে। তখন আব্দুল করিম পাটোয়ারী এ খবর নির্বাহী অফিসারকে জানালে তিনি তাকে আইনের আশ্রয় নিতে বলেন তখন আব্দুল করিম কচুয়া থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে মোঃ আব্দুল করিম পাটোয়ারী সাংবাদিকদেরকে বলেন আমি প্রশাসনের কাছে আমার জমিগুলো বাঁচানোর জন্য সাহায্য চাচ্ছি এবং এই অবৈধ ডেইজিং কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ