1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় সতীহাটে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় সতীহাটে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

মান্দায় সতীহাটে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

আব্দুল মালেক, মান্দা (নওগাঁ প্রতিনিধি) :‌ নওগাঁর মান্দায় জামায়াত মনোনীত এমপি প্রার্থীর ৫নং গনেশপুর ইউনিয়নের উদ্যোগে সতীহাটে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ৫ নং গনেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সতিহাটে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ উত্তর পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং ৪৯ নওগাঁ-৪ ( মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। পথসভায় তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। তিনি বলেন আগামী দিনে আমরা ক্ষমতায় গেলে ঘুষ দিয়ে কাউকে চাকরি নিতে হবে না। কোনো চাঁদাবাজ থাকবে না। সকল চাঁদাবাজদের হাতকে কর্মের হাতে পরিনত করা হবে। সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ডাঃ মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, ৫ নং গনেশপুর ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল বারী , শিবির পশ্চিম সভাপতি মাহমুদুল হাসান ও পূর্ব সভাপতি রোমান ইসলাম প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ