1. admin@doinikbartamansongbadbd.com : admin :
প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও অগ্নিসংযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও অগ্নিসংযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

আব্দুল মালেক, মান্দা ( নওগাঁ প্রতিনিধি) : নওগাঁর মান্দায় দুর্নীতির অভিযোগে পরানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ও প্রধান শিক্ষকের গাড়িতে অগ্নি সংযোগ করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে দুর্নীতি অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে জানালার গ্লাস ভাংচুর ও প্রধান শিক্ষকের গাড়িতে অগ্নি সংযোগ করে তারা।
সারাদিন তীব্র আন্দোলনের মুখে অবশেষে বেলা ৩টায় প্রধান শিক্ষক পদত্যাগ করেন। পদত্যাগ পত্রটি সহকারী প্রধান শিক্ষক কে হস্তান্তর করে । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী , ৩ নং পরানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, জামায়াতের ইউনিয়ন আমির মাছির উদ্দিন, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও হিল্লোল সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক সহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ