1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পলাশবাড়ী‌তে এন‌সি‌পির মত‌বিনিময় সভা অনু‌ষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ী‌তে এন‌সি‌পির মত‌বিনিময় সভা অনু‌ষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া লক্ষীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এন‌সি‌পি পলাশবাড়ী উপজেলা শাখা প্রধান সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিকের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম সমন্বয়কারী মাসুম সরকার জিল্লুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলা প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়কারী রা‌শেদুল ইসলাম জু‌য়েল, জেলা সদস‌্য এ্যাডঃ জা‌কিউল ইসলাম স্বা‌ধীন ও কাজল রেখা পিং‌কি প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুম সরকার ও সার্বিক তত্বাবধানে ছিলেন অবঃ বিজিবি সদস্য শাহারুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ