1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নাইক্ষ্যাংছড়ি ঘুমধুম সীমান্ত থেকে ১ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ একজন নারী আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাইক্ষ্যাংছড়ি ঘুমধুম সীমান্ত থেকে ১ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ একজন নারী আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা, নগদ সাড়ে ৪৩ হাজার টাকা ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ায় ডিএনসির বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে বান্দরবান ও কক্সবাজার কার্যালয়ের সমন্বিত টিম এ অভিযানে অংশ নেয়।
আটককৃত নারী কারবারি হলেন, ওই এলাকার মো. আমিন প্রকাশ মাইক আমিনের স্ত্রী ফাতেমা খাতুন (৩৮)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিলেন এবং এর আগেও ইয়াবা বহনের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিল।
ডিএনসির বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বলেন, অভিযানে ফাতেমা খাতুনের নিজ বসতঘরের শয়নকক্ষে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ১ লাখ ইয়াবা এবং খাটের তোশকের নিচ থেকে আরও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ