1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ধোবাউড়ায় ৬৫ বোতল ভারতীয় মদসহ ৪ জন আটক জব্দ ২টি প্রাইভেটকার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধোবাউড়ায় ৬৫ বোতল ভারতীয় মদসহ ৪ জন আটক জব্দ ২টি প্রাইভেটকার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ধোবাউড়ায় ৬৫ বোতল ভারতীয় মদসহ ৪ জন আটক জব্দ ২টি প্রাইভেটকার

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

ময়মনসিংহের ধোবাউড়া থানাধীন ধাইরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ সহ চারজনকে আ’ট’ক করেছে পুলিশ, অভিযানে দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকারের নেতৃত্বে ধাইরপাড়া পানির ট্যাংকির পাশে কলসিন্দুর-ধোবাউড়া পাকা রাস্তার উপর থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

ধোবাউড়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে, এ সময় দুইটি প্রাইভেটকারে থাকা ৬৫ বোতল ভারতীয় ম’দ’সহ চারজনকে আটক করা হয়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগ’ত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, ওসি মোঃ আল মামুন সরকার জানান, মাদকবিরোধী অভিযানে আমরা কঠোর অবস্থানে রয়েছি, সীমান্তবর্তী এই এলাকায় যেকোনো ধরনের মাদক চোরাচালান রোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে, অভিযানে ধোবাউড়া থানার অন্যান্য কর্মকর্তারাও অংশগ্রহণ করেন, স্থানীয় জনগণ পু’লি’শি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ