1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাঙ্গুনিয়ার ধামাইরহাটে আধুনিক ফ্যাশনের নতুন সংযোজন “সিকদার চয়েজ” এর যাত্রা শুরু - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রাঙ্গুনিয়ার ধামাইরহাটে আধুনিক ফ্যাশনের নতুন সংযোজন “সিকদার চয়েজ” এর যাত্রা শুরু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১১ বার পঠিত

রাঙ্গুনিয়ার ধামাইরহাটে আধুনিক ফ্যাশনের নতুন সংযোজন “সিকদার চয়েজ” এর যাত্রা শুরু

রাঙ্গুনিয়ার ধামাইরহাট বাজারে ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য আধুনিক জেন্টস ও লেডিস কালেকশন নিয়ে যাত্রা শুরু করেছে “সিকদার চয়েজ”। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএনজি স্টেশন সংলগ্ন দোকানটি ফিতা কেটে উদ্বোধন করেন দোকানের সত্বাধীকারী কামাল সিকদার, তার বাবা মহিউদ্দিন সিকদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও এলাকার যুবকেরা।

তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষের জন্য উপযোগী ফ্যাশন আইটেম থাকায় ধামাইরহাট এলাকার ক্রেতারা একে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা হিসেবে দেখছেন। তারা জানান, গ্রাহকদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়েই সিকদার চয়েজ সাজানো হয়েছে। বর্তমান প্রজন্ম ফ্যাশন ও ট্রেন্ড সচেতন। তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পোশাক ও আধুনিক কালেকশন সরবরাহ করতে সিকদার চয়েজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে উদ্বোধনের প্রথম দিন থেকেই দোকানটিতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। দোকানে আসা অনেক ক্রেতাই জানিয়েছেন, এতদিন এ এলাকায় আধুনিক ফ্যাশনের বড় কোনো দোকান না থাকায় তাদের বাইরে যেতে হতো। এখন স্থানীয় পর্যায়েই সর্বাধুনিক কালেকশন পাচ্ছেন বলে আনন্দ প্রকাশ করেছেন তারা।

সিকদার চয়েজ কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা গ্রাহকদের পছন্দ ও আস্থাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। ধামাইরহাটে ফ্যাশনের সব চাহিদার জন্য সিকদার চয়েজ হবে সবার প্রথম পছন্দ।রাঙ্গুনিয়া- (চট্টগ্রাম) প্রতিনিধি- ইমরান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ