মান্দায় সতীহাটে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
আব্দুল মালেক, মান্দা (নওগাঁ প্রতিনিধি) : নওগাঁর মান্দায় জামায়াত মনোনীত এমপি প্রার্থীর ৫নং গনেশপুর ইউনিয়নের উদ্যোগে সতীহাটে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ৫ নং গনেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সতিহাটে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ উত্তর পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং ৪৯ নওগাঁ-৪ ( মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। পথসভায় তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। তিনি বলেন আগামী দিনে আমরা ক্ষমতায় গেলে ঘুষ দিয়ে কাউকে চাকরি নিতে হবে না। কোনো চাঁদাবাজ থাকবে না। সকল চাঁদাবাজদের হাতকে কর্মের হাতে পরিনত করা হবে। সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ডাঃ মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, ৫ নং গনেশপুর ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল বারী , শিবির পশ্চিম সভাপতি মাহমুদুল হাসান ও পূর্ব সভাপতি রোমান ইসলাম প্রমূখ।