
ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধিঃ
বিএমপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ করে আসছে। এই গণতন্ত্র ও ভোটাধিকার যত দিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে , ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। বাংলাদেশে বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ থাকবে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার মাঝারেদিয়া ইউনিয়নের মুরাটিয়া স্কুল মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে কর্মীদের রেখে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। ফরিদপুর-২ আসনের বিনা ভোটের এমপিও আওয়ামী লীগের নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। এতে সমস্যা নেই। বিশেষ করে আমাদের সালথাও নগরকান্দায় আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান দল-মত নির্বিশেষে কাউকে ফেলে দিয়ে যান নাই। আমি তার সন্তান হিসাবে আমার দায়িত্ব যে সে কোন ধর্মই না কেন এবং যে দলেরই হোক না কেন সবাইকে নিয়ে একসাথে কাজ করব ইনশাআল্লাহ।
সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার ও নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সীনের সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালতা উপজেলা বিএনপির সাবেক ভাই চেয়ারম্যান মোঃ আজাদ মাতুব্বর, সালতা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, ফরিদপুর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ আর লিটন, সোনাপুর ইউনিয়নের সভাপতি মাওলানা আজিজুল হক, সালথা উপজেলা কোকোআরাফাত স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি ইয়াসিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম তালুকদার ও যুবদল নেতা তৈবুর রহমান তৈয়ব সহ স্থানীয় নেতা কর্মীবৃন্দ প্রমুখ।