আব্দুল মালেক, মান্দা ( নওগাঁ প্রতিনিধি) : নওগাঁর মান্দায় দুর্নীতির অভিযোগে পরানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ও প্রধান শিক্ষকের গাড়িতে অগ্নি সংযোগ করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে দুর্নীতি অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে জানালার গ্লাস ভাংচুর ও প্রধান শিক্ষকের গাড়িতে অগ্নি সংযোগ করে তারা।
সারাদিন তীব্র আন্দোলনের মুখে অবশেষে বেলা ৩টায় প্রধান শিক্ষক পদত্যাগ করেন। পদত্যাগ পত্রটি সহকারী প্রধান শিক্ষক কে হস্তান্তর করে । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী , ৩ নং পরানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, জামায়াতের ইউনিয়ন আমির মাছির উদ্দিন, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও হিল্লোল সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক সহ অনেকে।