1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের লিফট বিতরণ ও মতবিনিময় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের লিফট বিতরণ ও মতবিনিময়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

 নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়ন পন্ডিতপুকুর বাজারে আসর নামাজ পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আলহাজ্ব মাওলানা ইদ্রিস আলী লিফট বিতরণ ও সাধারণ মানুষের মাঝে মতবিনিময় করেন।তিনি সাধারণ মানুষের খোঁজখবর নিতে প্রত্যেকটি গ্রামে,মহল্লায়,পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজখবর নিচ্ছেন।তিনি সবসময় গরিব দুঃখীর ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।

ইসলামের পক্ষে সবাই এক হলে দেশের জন্য কল্যাণ বয়ে আসবে বলে দাবি করে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওঃ ইদ্রিস আলী বলেন, ‘আমরা যদি একাকার হই ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে ও মানুষের কল্যাণের পক্ষে আওয়াজ তুলতে পারি, তাহলে এ দেশ হবে তামাম দুনিয়ার মধ্যে স্বর্ণের দেশ। আর যদি চাঁদাবাজ ও ধোঁকাবাজদের ধোঁকায় আবার পড়ি, তাহলে আমাদের চোখের পানি, মায়ের কলিজা ছিঁড়া চিৎকার বিফলে যাবে। আমার ব্যবসায়ী ভাইয়েরা সুন্দরভাবে ব্যবসা করতে পারব না, এই পরিবেশ আর দেখতে চাই না। তাই আসুন, আমরা যাঁরা ইসলামপ্রেমী রয়েছি, দেশপ্রেমী রয়েছি সবাই এক হয়ে দেশের কল্যাণের জন্য ও মানুষের কল্যাণের জন্য আগামী নির্বাচনে যদি একটি ব্যালট বাক্স পাঠাতে পারি, তাহলে আল্লাহর রহমতে বিজয় আমাদের ঠিকই দান করবে।সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অঙ্গ সংগঠন সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ