ধোবাউড়ায় ৬৫ বোতল ভারতীয় মদসহ ৪ জন আটক জব্দ ২টি প্রাইভেটকার
সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
ময়মনসিংহের ধোবাউড়া থানাধীন ধাইরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ সহ চারজনকে আ'ট'ক করেছে পুলিশ, অভিযানে দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকারের নেতৃত্বে ধাইরপাড়া পানির ট্যাংকির পাশে কলসিন্দুর-ধোবাউড়া পাকা রাস্তার উপর থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
ধোবাউড়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে, এ সময় দুইটি প্রাইভেটকারে থাকা ৬৫ বোতল ভারতীয় ম'দ'সহ চারজনকে আটক করা হয়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগ'ত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, ওসি মোঃ আল মামুন সরকার জানান, মাদকবিরোধী অভিযানে আমরা কঠোর অবস্থানে রয়েছি, সীমান্তবর্তী এই এলাকায় যেকোনো ধরনের মাদক চোরাচালান রোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে, অভিযানে ধোবাউড়া থানার অন্যান্য কর্মকর্তারাও অংশগ্রহণ করেন, স্থানীয় জনগণ পু'লি'শি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।